আইওয়্যার তৈরি করেছে গুগল
স্যামসাং ও গুগল মিলে নতুন স্মার্ট চশমার ডিজাইন করেছে। নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্ট আইওয়্যার। এটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সহায়তায়। ফ্যাশন আর প্রযুক্তির মিশেলে তৈরি এই স্মার্ট চশমা রে ব্যান মেটা স্মার্ট গ্লাসকে নিশ্চিতভাবেই প্রতিযোগিতায় ফেলবে– এমন ধারণা দিয়েছেন বিশ্লেষকরা। এই চশমা গুগলের জেমিনি এআই, স্যামসাং ব্র্যান্ডের হার্ডওয়্যার প্রযুক্তি আর ফ্যাশন ব্র্যান্ডের স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর ব্যবহারকারীরা হাত ব্যবহার না করেই ভয়েস কমান্ডের মাধ্যমে রিয়েল টাইম ট্রান্সলেশন, নেভিগেশন, নোটিফিকেশন সংক্ষেপে দেখা ও ছবি তোলার মতো সুব...