গোপনে বিয়ে করলেন পপ তারকা ডুয়া লিপা
দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গ্র্যামিজয়ী ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। গত ৩১ মে লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড মেরিলেবোন টাউন হলে অত্যন্ত ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তবে লন্ডনের এই আয়োজন ছিল কেবল আনুষ্ঠানিক সিভিল ম্যারেজ। চলতি সপ্তাহের শেষ দিকে ইতালির সিসিলিতে তাঁদের রাজকীয় বিয়ের উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনব্যাপী সেই আয়োজনটিতে সংগীত,...