ক্রিপ্টোকারেন্সি, পলিমার্কেটেও ‘ট্রাম্প মহিষ’
নারায়ণগঞ্জের ৭০০ কেজি ওজনের সেই অ্যালবিনো মহিষ ক্রিপ্টোকারেন্সির জগতেও দাপট দেখিয়েছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহিষটির নামে চালু হয়েছে একটি মিমকয়েন ও টোকেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার আগের ২৪ ঘণ্টার টোকেনটির দাম বেড়েছিল ১০ দশমিক ৭ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে মহিষটির নামকরণের পরই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ‘ডোনাল্ড ট্রাম্প মহিষ’ বা ‘বাফেলো ডোনাল্ড ট্রাম্প’। এই নাম ধরেই ‘বাফডন’ বা বাফেলো ডোনাল্ড নামে মিমকয়েন ও টোকেন চালু হয় ক্রিপ্টোকারেন্সির সোলানা ব্লকচেইনে। ক্রিপ্টোকারে...