প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের বাকিটা সময় ছন্নছাড়া ফুটবল খেলেছে পিটার বাটলারের শিষ্যরা। মালদ্বীপের বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ড আনিকা। আজ ভারতের বিপক্ষে ম্যাচের একেবারে শুরুর দিকেই গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ভারতের ডি-বক্সে পাওয়া সেই সুযোগটি এবার আর কাজে লাগাতে পারেননি তিনি। শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ পুর...