‘শহর পরিচ্ছন্ন রাখতে এমপি, মন্ত্রী বা মেয়র হবার দরকার নেই, সুনাগরিক হিসেবেই আপনি করতে পারেন’
অপরিচ্ছন্ন ঢাকার ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের কেউ হবার দরকার নেই; এমপি, মন্ত্রী বা মেয়র হবার দরকার নেই। এমনকি ওয়ার্ড কমিশনার হওয়ারও দরকার নেই। একজন সুনাগরিকের কর্তব্য হিসেবেই আপনি কাজটি করতে পারেন। আজ শনিবার বিকেলে জুরাইনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘গতকাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছি। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। অন...