অনলাইনে বিষ বিক্রি করে আত্মহত্যায় সহায়তা করতেন ‘পয়জন সেলার’
কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে ১৪টি মামলায় দোষ স্বীকার করেছেন ৬০ বছর বয়সী কেনেথ ল। গতকাল শুক্রবার অন্টারিওর একটি আদালতে তিনি কৌঁসুলিদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দোষ স্বীকার করেন। এর বিনিময়ে তার বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক শেফ কেনেথ ল অনলাইন প্ল্যাটফর্ম ও আত্মহত্যা-সম্পর্কিত ফোরামের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০টি বিষাক্ত পদার্থের প্যাকেট বিক্রি করেছিলেন। এসব প্যাকেট বিশ্বের অন্তত ৪০টি দেশে পাঠানো হয়, যার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ যুক্তরাজ্যে গেছে বলে জানা গেছে। তবে তিনি যেসব অভিযোগে দোষ স্...