আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: অবহেলার অভিযোগে মামলা
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করা একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে এই মামলা করা হয়। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মামলায় অবহেলার কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ বুধ...