মাঝনদীতে নৌকায় যমজ শিশুর জন্ম
মঙ্গলবার সকাল ৮টা। ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে যাত্রীবাহী একটি নৌকা। হঠাৎ করেই যাত্রী মনোয়ার হোসেনের স্ত্রীর তীব্র প্রসবব্যথা শুরু হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেই সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন কয়েকজন নারী। তারা ছাতা দিয়ে ছইয়ের শেষ দিকটা আড়াল করে প্রসবের ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত তাদের চেষ্টায় জন্ম নেয় যমজ সন্তান। সকালে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় ওঠেন মনোয়ার হোসেন। নৌকাটি ব্রহ্মপুত্রের মাঝপথে পৌঁছালে হঠাৎ ওই নারীর তীব্র প্রসবব্যথা ওঠে। নৌকায় অতিরিক্ত যাত্রী ও পুরুষদের উপস্থিতিতে পরিস্থিতি অত্যন্ত অস্বস্তিকর...