ব্যর্থতা আড়ালে বিরোধীদের চরিত্রহনন করছে সরকার: জামায়াত আমির
সরকার নিজের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা আড়ালে বিরোধীদলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুর রহমান এ মন্তব্য করেন। সরকারের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে। এক মাস কারাভোগ শেষে দলের সহযোগী সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তিতে সেখানে এক সংবর্ধনার আয়োজন করে জামায়াত। সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, &l...