শেষ হলো ‘দ্রোহের কবি, প্রাণের কবি’
বিদ্রোহ, প্রেম, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবিকে ঘিরে রাজধানীতে তিন দিন ছিল গান, কবিতা ও নৃত্যের বর্ণিল আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানমালার শেষ দিন ছিল গতকাল রোববার। এদিন বিকেলে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের আয়োজন ‘দ্রোহের কবি, প্রাণের কবি’র সমাপনী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতীয় কবিকে। শুরুতে সরকারি সংগীত কলেজের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নজরুলসংগীত ‘মধুকর মঞ্জুরী’। এর...