ক্যারিয়ার গড়তে বাস্তব ধারণা আবশ্যক
নিজের ব্যবসা শুরু, ভালো চাকরি পাওয়া কিংবা বিদেশে উচ্চশিক্ষার পথ খোঁজা– তরুণদের এমন নানা স্বপ্ন পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে এআই অ্যান্ড বিয়ন্ড ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। জেসিআই ঢাকা ফাউন্ডার্সের উদ্যোগে এতে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী। উদ্যোক্তার মূল লক্ষ্য ছিল একটাই, এআইকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না করে তরুণদের হাতে কাজের হাতিয়ার হিসেবে তুলে দেওয়া। কীভাবে এআই ব্যবহার করে দৃষ্টিনন্দন সিভি ও লিংকডইন প্রোফাইল তৈরি করা যায়, কীভাবে কম সময়ে বেশি কাজ করা যায় ও এআইকে সৃজনশীল কাজের সঙ্গী করা যায়, তা সামনে আন...