তারেক রহমানকেও ‘আয়নাঘরে’ নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসির একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছিল। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। আজ শনিবার ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকায় ডিজিএফআই সদর দপ্তরে থাকা জেআইসির গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী, প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবী, গণমাধ্যমসহ একটি প্রতিনিধিদল...