এবার জার্মানিতে তরুণদের বিক্ষোভে সহিংসতা-লুটপাট
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, উচ্চ মূল্যস্ফীতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশার প্রতিবাদে ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন তীব্র হয়েছে। গত শনিবার জার্মানির ৩৪টি শহরে আয়োজিত বিশাল বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। দেশটির ফ্রাঙ্কফুর্টসহ বিভিন্ন শহরে দোকানপাট লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে ফ্রান্সে তৃতীয় সপ্তাহের মতো চলা বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ; আলবেনিয়াসহ অন্যান্য দেশেও আন্দোলন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, গত শনিবার জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, হামবুর্গসহ ৩৪টি বড় শহরে বিক্ষোভ হয়েছে। জেন-জি রেজেল্ট নামে তরুণ সংগঠনের আহ্বানে হাজার হাজার শ...