টাঙ্গাইলের ছয় শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি
টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাতজন শিক্ষকের প্রতিষ্ঠানটির সেই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো– গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সখীপুরের সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নাগরপুরের ইসলামাবাদ দারুস সুন্...