‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজিনগর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষদিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ভুলবশত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেন। এ সময় নিজেকে বিএনপির নেতা...