তালাকের তথ্য লুকিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আনসার আল ইসলাম কমান্ডার গ্রেপ্তার
তালাক দেওয়া সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার তওসিকুল ইসলাম বিশ্বাসকে (তনিম বিশ্বাস)। সোমবার রাতে যশোরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তনিম শহরতলীর কিসমত নওয়াপাড়ার বিশ্বাসপাড়ার মৃত ওহিদুল বিশ্বাসের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ, তালাকের বিষয়টি গোপন রেখে ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত তনিম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে তিনি আদালতে মামলা করেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগীর দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৩ নভেম...