গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: পূর্তমন্ত্রী
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি-পদায়নে অনিয়ম-দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে স্বচ্ছ পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের অভিযোগ ছিল। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছু গণমাধ্যম এটাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশে’ প্রধান অতিথির বক্ত...