কেনাকাটায় স্বস্তি, বাঁচে সময়ও
আড়াই বছর বয়সী আয়াত সুপারশপের আউটলেটের ট্রলিতে বসা। পাশে বাবা-মা কেনাকাটা করছেন। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ট্রলিতে রাখতেই হাততালি দিচ্ছে সে। মাঝে মাঝে ট্রলি থেকে নেমে এদিক-ওদিক ছোটাছুটি করতেও দেখা গেছে তাকে। আবার সে নিজেই চকলেট এনে রাখছে ট্রলিতে। এ দৃশ্য গত বৃহস্পতিবার রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের স্বপ্ন সুপারশপের। এ সময় কথা হয় বাবা চাকরিজীবী প্রকৌশলী আরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মাসে অন্তত ৮-১০ বার স্বপ্নে বাজার করেন তিনি। কারণ, সুপারশপে একসঙ্গে অনেক ধরনের বৈচিত্র্যময় পণ্য পাওয়া যায়। নির্ধারিত মূল্য থাকায় দামাদামি করতে হয় না, আবার পণ্যের গুণগত মানও ভালো। তাছাড়া উপযুক্ত পরিবেশে...