৩ বিলিয়ন ডলারের চুরি যাওয়া ক্রিপ্টো জব্দ: বাইন্যান্স
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, বড় ধরনের সাইবার হামলায় চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ (ফ্রিজ) করতে সক্ষম হয়েছে তারা। তবে চুরি যাওয়া বাকি সম্পদের বড় একটি অংশ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। বাইন্যান্সের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছে। এটিকে ইতিহাসের অন্যতম বড় ক্রিপ্টো চুরির ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে বাইন্যান্স ধারণা করেছিল, প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলীর ল্যাপটপের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নিয়ে হ্যাকাররা এই অর্থ চুরি করেছে। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি জানায়, সা...