সাদমানের সেঞ্চুরি, ব্যাটিং ব্যার্থতার পর বোলিংয়ে লড়াই
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরির পর ব্যাটিং ধসে ২৭২ রানে প্রথম ইনিংস শেষ হলেও বল হাতে জবাব দিয়েছে স্বাগতিকরা। জন ক্যাম্পবেলের ফিফটির পর তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে দিনের খেলা। দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। তেজনারায়ণ চন্দরপল ৪৩ এবং জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত আছেন। এর আগে আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা...