এবারও চামড়ার বাজারে হতাশা, রাস্তা-নদীতে ফেলেছে অনেকে
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কেনাবেচায় পুরোনো ও পরিচিত হতাশা এবারও। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে গত বছরের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ কম দামে চামড়া বিক্রি করতে হয়েছে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। ন্যায্য দাম না পেয়ে বা কোথাও ক্রেতা না পেয়ে কোরবানিদাতা ও মৌসুমি ব্যবসায়ীরা চামড়া রাস্তায় বা নদীতে ফেলে দিতে বা মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন। ২০১৯ সালের ঈদকেন্দ্রিক চামড়ার বাজারে ভয়াবহ ধসের পর এতটা বিশৃঙ্খল পরিস্থিতি ও দর পতন আর দেখা যায়নি। কেবল রাজধানী ঢাকা নয়; বরং চট্টগ্রাম, ময়মনসিংহ, নাটোর, কুমিল্লা, ফেনীসহ দেশের বড় চামড়া মোকামগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে। এমন চিত্রের পরও ট্য...