জামালপুরে মহিষের আক্রমণে নিহত ২, আহত ৬
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ বিগড়ে যাওয়া মহিষের আক্রমণে দুইজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার সানন্দবাড়ী হাটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৮০) নামে আরও একজনের মৃত্যু হয়। তিনি সোমবার (২৫ মে) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতি রবিবার সানন্দবাড়ী হাটে পশুর হাট বসে। ওই দিন এক বিক্রেতা একাধিক মহিষ নিয়ে হাটে আসেন।...