ডিম আমার চোখে এসে লাগে, আমি অন্ধকার দেখছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তার ওপর ডিম ছুড়ে মারা হয়। পরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ‘ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে দলটির নেতারা বক্তব্য দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মসজিদ থেকে বের হওয়ার পরই আমার ওপর ডিম ছুড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে...