জার্মানির হারানো ‘গৌরব’ ফেরানোর মিশনে উইর্টজ
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ফ্লোরিন উইর্টজ। সেই আসরকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জার্মানির এ অ্যাটাকিং মিডফিল্ডার। সম্প্রতি ফিফাডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে উইর্টজ বলেছেন, বিশ্বকাপ খেলা তাঁর ছেলেবেলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পাশাপাশি জার্মান সমর্থকদের সুন্দর একটি বিশ্বকাপ উপহার দিতে চান ২৩ বছরের এই তারকা। গত দুটি আসর একদম ভালো কাটেনি জার্মানির। ২০১৪ সালে শিরোপাজয়ী দলটি গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবার সেই বাজে দিনগুলো কাটিয়ে হারানো গৌরব ফিরিয়ে আনতে চান ফ্লোরিন উইর্টজ, ‘এটা সত্যি যে জার্মানির কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। কারণ আমরা চারবার...