ধান সংগ্রহ উদ্বোধনেই ‘ভুয়া কৃষক’ কাণ্ড
গাইবান্ধায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতেই সামনে এসেছে ‘ভুয়া কৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ। উদ্বোধন অনুষ্ঠানে তালিকাভুক্ত এক কৃষকের মোবাইল নম্বরে ফোন করে ভিন্ন ব্যক্তির সাড়া পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। পরে তিনি সংশ্লিষ্টদের তালিকা সংশোধনের নির্দেশ দেন। গতকাল রোববার সকালে শহরের খানকাশরিফ এলাকার খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা সদর উপজেলার বাছাইকৃত কৃষকদের তালিকা থেকে রামচন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র কিষানি ফরিদা পারভিনের মোবাইল নম্বরে ফোন দেন। কিন...