সামাজিক মাধ্যমে লেখালেখির জেরে কুয়েট ছাত্রকে পিটিয়ে জখম
সামাজিক মাধ্যম ফেসবুকে রাজনৈতিক বিষয়ে লেখালেখিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল ও সাবেক ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদুর রহমান কুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী। গতকাল শনিবার খুলনার ফুলবাড়িগেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহিদুর রহমানের অভিযোগ, পরীক্ষা শেষে ঈদে বাড়ি ফেরার জন্য তিনি ফুলবাড়িগেট এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান। সেখানে খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক নেতা শুভসহ কয়েকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা জাহিদুরের মোবাইল ফোন কে...