শেষ বিদায়ের সম্মানও কি কেড়ে নেওয়া যায়?
অন্ধকারে তিন নারী মোবাইলের টর্চ জ্বালিয়ে গোপনে কবর খুঁড়ছেন। প্রতিহিংসার রাজনীতি কতখানি নৃশংস হতে পারে– সে নজির হয়ে রইল ছবিটি। ছবিটি প্রশ্ন তুলেছে, মানিক পশারী কি আদালতে সাক্ষ্য দিয়ে ভুল করেছিলেন? অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের সেপ্টেম্বরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছিল। সে ঘটনাকে কেন্দ্র করে আবার নুরাল পাগলার অনুসারী ও ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পিরোজপুরের শংকরপাশায় শনিবারের ঘটনায় প্রতিহিংসার প্রদর্শন হলো দাফনের আগেই। চিতালিয়া গ্রামের মানিক পশারীর পরিবারের স...