মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের ইন্ধন দিয়েছিল কারা?
একটি বিশেষ দিবসে সেই বিষয়ের ব্যর্থতার সংবাদই শিরোনাম হলে সে প্রসঙ্গ বারবার আলোচনার দাবি রাখে। গত ১৮ মে ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। এই দিবসে বাংলাদেশের কয়েকটি দৈনিকের শিরোনাম ছিল কমবেশি এমন– মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারিত। এর মধ্যে ‘খবরের কাগজ’ পত্রিকার প্রতিবেদন ধরে এগিয়ে গেলে দেখি, এ দেশের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘর হলেও সেই জাদুঘর ঘিরেই উঠেছে ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলার অভিযোগ। বলতে দ্বিধা নেই, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ বলতে বঙ্গবন...