ঈদে ওটিটি-ইউটিউবে নানা রকম সিনেমা-সিরিজ
কয়েক বছরে দেশের বিনোদন অঙ্গনে ওটিটির প্রভাব অনেকটাই বেড়েছে। বিশেষ করে তরুণদের কাছে ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম। ঈদের ছুটি মানেই এখন শুধু টেলিভিশনের নাটক নয়, বরং ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেরও উৎসব। নানা ঘরানার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ওটিটি মাধ্যমগুলো। চরকিতে ‘দম’ ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর ঈদুল আজহা উপলক্ষে গতকাল চরকিতে মুক্তি পেয়েছে ‘দম’। পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি, দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে পৌঁছে যাবে। আশা করব,...