নিয়োগ দ্রুত করতে কমিটি, আটকে গেছে পরীক্ষা
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছিল সরকার। উদ্দেশ্য ছিল নিয়োগের দীর্ঘসূত্রতা কাটানো। সেই নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে হাইকোর্টের স্থগিতাদেশে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৩০ প্রার্থীর অনেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন। নিয়োগ কার্যক্রমের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌখিক পরীক্ষা কবে হবে, তা বলতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিকে, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তার ঘাটতিতে কৃষিসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারের কৃষক কার্ড কর্...