অ্যামচ্যামের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) নতুন নির্বাহী ঘোষণা করেছে। রোববার রাজধানীর বনানী শেরাটন হোটেলে ২০২৬–২০২৮ মেয়াদের কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যামচ্যামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদ। সৈয়দ মোহাম্মদ ক...