তিন মাস পরপর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতি আন্দোলনের
প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তা জনসাধারণের জন্য প্রকাশের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। দলটি বলেছে, এতে বাজেট বাস্তবায়নের মান ও পরিমাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের জবাবদিহিও শক্তিশালী হবে। রোববার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল লিখিত বক্তব্যে বলেন, প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন ও তথ্য প্রকাশ করা হলে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ কর...