আজারবাইজানে ডব্লিউইউএফ-১৩ অধিবেশনে যোগ দেবে ওয়ার্ল্ড লিংকআপ
বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিংকআপ’ জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরাম (ডব্লিউইউএফ)-এর ১৩তম অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৬ মে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছয় দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৭ থেকে ২২ মে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে। ফোরামে ১৭১টি দেশের নীতিনির্ধারক, সরকারপ্রধান, মন্ত্রী এবং মেয়রগণ এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস...