অনলাইন জুয়ার দুই আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৫
নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুই অভিযানে জেলার শীর্ষ অনলাইন জুয়াড়িসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ১৬টি ডেস্কটপ কম্পিউটার (পিসি) ও ১৬টি মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং তরুণদের জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারায় পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এব...