টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহ্বায়কের পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিন পর পদত্যাগ করেছেন উপজেলা আহ্বায়ক শাহিদ আলম। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে রোববার বিকেলে তিনি গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে শাহিদ আলম লিখেছেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে আছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি সব পদ থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেও উল্লেখ করেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিন...