টিকা নিয়েও বেকায়দায় অসচ্ছল পরিবারগুলো
গাইবান্ধার সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ি গ্রামে জলাতঙ্কে মারা যাওয়া পাঁচজনের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে সরকার। তবে একই ঘটনায় কুকুরের কামড়ে আহত ১১ জনের কেউ সরকারি অর্থ বা চিকিৎসা সহায়তা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ছয়জনের পরিবার বলছে, সরকারি হাসপাতালে না পেয়ে বাইরের দোকান থেকে কিনে জলাতঙ্কের টিকা দিতে হয়। এজন্য অসচ্ছল পরিবারগুলোকে ধারদেনা করতে হয়েছে। গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ি গ্রামে ১৬ জনকে কুকুরে কামড়ায়। এর ১৪ দিন পর গত ৬ মে গ্রামের নন্দরানী ও ফুল মিয়া এবং ৮ মে রতনেশ্বর মারা যান। গত ১১ মে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানার পর মৃত প্রত্যেকের পরিবারকে ১০ হাজ...