হরমুজ ঘিরে ইরানের জাহাজ জব্দ অভিযান চলছেই, উত্তেজনা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ধারাবাহিক জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ আটক বা দখল করে ইরান আধিপত্য বজায় রেখেছে। বৃহস্পতিবার হরমুজের কাছাকাছি এলাকা থেকে একটি জাহাজ জব্দ করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। পশ্চিমা দেশগুলোর অভিযোগের...