সমঝোতায় হাট ইজারা, খাজনায় নৈরাজ্যে ক্রেতা-বিক্রেতার ক্ষোভ
রাজশাহীর চারঘাট উপজেলাজুড়ে হাট ইজারা দেওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও সমঝোতার মাধ্যমে সিন্ডিকেট করে অধিকাংশ হাট আগের বছরের তুলনায় কম দামে ইজারা নেওয়া হয়েছে। অথচ ইজারামূল্য কমলেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে আদায় করা হচ্ছে সরকারি নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি খাজনা। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ কৃষক ও ক্রেতা-বিক্রেতাকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারঘাটে মোট ১৬টি হাট রয়েছে। এর মধ্যে ২টি পৌরসভার আওতায় এবং বাকি ১৪টি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর হাট ইজারায় প্রতিটি হাটে একজনের ব...