অডিও বুকের নতুন পৃথিবী
শ্রোতার মধ্যেও আসছে পরিবর্তন। কেউ রাতের নিস্তব্ধতায় গল্প শুনছেন, কেউবা ট্রাফিকের কোলাহলে বসে ডুবে যাচ্ছেন উপন্যাসের গভীরে। বিদেশে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে অডিওবুক হয়ে উঠছে শিকড়ের সঙ্গে যুক্ত থাকার এক নস্টালজিক সেতু। প্রবাসের মাটিতে বসে বহু মানুষ এখন বাংলা সাহিত্য শুনে মাতৃভাষার অমল ঘ্রাণ নিচ্ছেন। অডিওবুকের সবচেয়ে বড় শক্তি সম্ভবত এখানেই–এটি বইকে আবার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করছে। যে মানুষটির হাতে একদমই সময় নেই, সেও এখন গল্পের মায়াজালে জড়াতে পারছে। শব্দের পরত দিয়ে তৈরি হচ্ছে কল্পনার এক নতুন পৃথিবী। হয়তো ভবিষ্যতের বাংলাদেশে বইমেলার কোলাহলের পাশাপাশি...