হাসপাতালে টিকা মেলেনি, জলাতঙ্কে পাঁচ মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জের বজড়া কঞ্চিবাড়ী গ্রামের আফরুজা বেগমকে গত ২২ এপ্রিল কুকুরে কামড়ায়। প্রথমে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জলাতঙ্কের টিকা পাননি। এর পর তাঁকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও সরকারি টিকা মেলেনি। পরে চিকিৎসকের পরামর্শে বাইরের দোকান থেকে কিনে তাঁকে টিকা দেওয়া হয়। ১৮ দিন পর গত সোমবার রাতে তিনি মারা যান। আফরুজা বেগমের ছেলে মোনারুল ইসলাম জানান, টিকা দেওয়ার পরও তাঁর মায়ের মধ্যে জলাতঙ্ক রোগের প্রায় সব উপসর্গ ফুটে ওঠে। তিনি পানি দেখলেই ভয় পেতেন। পানি খেতে চাইতেন না। গোসল করতে চাইতেন না। খাবারও খেতে চাইতেন না। জ্বর, খিঁচুনি উঠত। মাঝেমধ্যে পরিবারের...