বেইজিংয়ে মাস্ক, হুয়াংকে সঙ্গে এনে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শুরুর মুহূর্ত থেকেই উভয়পক্ষ একে অপরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে। বেইজিংয়ে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন চীনা ভাইস প্রেসিডেন্ট। অপরদিকে উড়োজাহাজ থেকে নামার সময় ট্রাম্প সঙ্গে রেখেছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের। বুধবার সন্ধ্যায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পের ঠিক পেছনেই ছিলেন টেলসা প্রধান ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তাদের এই উপস্থিতিকে সম্ভাব্য বাণিজ্য চুক্তির শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর সফরে অগ্রাধিকারের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, অসাধা...