ঊনপঞ্চাশ ট্রফি, চেনা রূপে মেসি
সেই একই রকম আকুলতা, সেই একুশ বছরের দীর্ঘ পথচলার পর অর্জিত সাফল্যের সেই আদি ও অকৃত্রিম আনন্দ। গোল করার পর এখনও তিনি সেই পুরোনো সতীর্থ সুয়ারেজকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়েন অবিকল শিশুর মতো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিলেও ফুটবল যে এখনও তাঁর হৃদযন্ত্রের প্রতিটি স্পন্দনে স্পন্দিত, ইন্টার মায়ামির হয়ে গতকাল বৃহস্পতিবার ম্যাক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওন্স কাপের শিরোপা জিতে সেটাই যেন আরেকবার সবাইকে দেখিয়ে দিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে ঊনপঞ্চাশতম এবং মায়ামির হয়ে এই পঞ্চম শিরোপা জয়ের রাতে আরও একবার তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিলেন সব পরিসংখ্যানকে। চলে গিয়েও তিনি রয়ে গেলেন, কারণ মেসির আ...