ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে জড়িত হওয়ার মতো কোনো সেনা মোতায়েন করবে না তাঁর দেশ। এমনকি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেওয়ার মতো সামরিক সরঞ্জামও পাঠানো হবে না বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার নীতি অনুসরণ করে এসেছে এবং এ নীতি অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত কোনো সেনা মোতায়েন করা হবে না। তবে বাণিজ্যিক জাহাজ, অপরিশোধিত তেল পরিবহনের পথ এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম কিছু কার্যক্রম প্রয়োজন হতে পারে...