হাম-ডেঙ্গুর থাবায় বেহাল সিলেট, এক দিনে চার শিশুর মৃত্যু
সিলেটজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রামক ব্যাধির প্রকোপ। একদিকে হাম ও এর উপসর্গে একের পর এক শিশুর প্রাণহানি ঘটছে, অন্যদিকে ক্রমশ ডালপালা মেলছে ডেঙ্গুর সংক্রমণ। এই জোড়া স্বাস্থ্য সংকটে উদ্বেগ বাড়ছে পুরো বিভাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাতজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের গতকাল সোমবারের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শ...