নারীর নিরাপত্তা নিশ্চিতে চাই গণপ্রতিরোধ
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেছেন, দেশে প্রতিনিয়ত নারীর ওপর সহিংসতা এবং খুন, ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো ঘটনা ঘটছে। এসব অবিলম্বে বন্ধ ও রোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থলসহ সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া মাঠে অনুষ্ঠিত এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সমাবেশের উদ্বোধন করেন ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ জুনান চাকমার মা রূপসা চাকমা। উদ্বোধনী বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আজ...