আ’লীগ গণতন্ত্র বিনাশকারী-বর্বর, আর জামায়াতের রাজনৈতিক ইতিহাস বর্বরদের পক্ষে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোরসহ বহু মানুষকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ। পুলিশ ও র‌্যাবকে লেলিয়ে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছে। এসবের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। অথচ ৫ আগস্টের পর জামায়াত বলেছে, তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। তাদের রাজনৈতিক ইতিহাস তাহলে বর্বরদের পক্ষে এবং গণতন্ত্র বিনাশকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষার। আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের জন্য...