ভারতীয় জলসীমায় উদ্ধার ১০ বাংলাদেশি ফিরলেন দেশে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের মধ্যে ২০ দিন বয়সী তানিশাও রয়েছে। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির ফরিদপুর ও বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কমান্ডাররা অংশ নেন। বৈঠক শেষে বিএসএফ উ...