ইসলামী ব্যাংকে টাকা ওঠানোর চেয়ে নগদ জমা বেশি
ইসলামী ব্যাংক থেকে আতঙ্কের কারণে টাকা তুলে নেওয়া গ্রাহকের অনেকে আবার ফিরতে শুরু করেছেন। মেয়াদি আমানত সচলের বিশেষ সুযোগের প্রথম দিন গতকাল মঙ্গলবার বন্ধ হওয়া ৫০২টি হিসাবের বিপরীতে ৪৫ কোটি টাকা আবার জমা হয়েছে। সব মিলিয়ে এ দিন নগদ উত্তোলনের চেয়ে জমা বেশি হয়েছে ১৬০ কোটি টাকা। এছাড়া সীমিত আকারে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও অনলাইন ব্যাংকিং সচল হয়েছে বলে জানা গেছে। এদিকে, দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারক‌লি‌পি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে খুরশীদ আলমকে অপসারণ করায় গভর্নরকে ধন্যবাদ জানান তারা। সৎ, যোগ্য, পেশাদা...