মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধনে আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এখন মৌলভীবাজার জেলায়। এ কারণে সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বাহিনীর সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দুটি ওয়ার্ডের ৩০৭টি পরিবারের মধ...