মাটি কাটা বন্ধ, বৃক্ষরোপণের সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মাটি কাটা বন্ধ করে দেয়। তবে চুক্তি অনুযায়ী মাটি কাটা হচ্ছিল বলে প্রশাসনকে জানিয়েছে সেতু নির্মাণকারী চীনের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা এসেছে, এই মাটি কাটা যাবে না। এখানে বৃক্ষরোপণ করা হবে। স্থানীয়রা জানান, পদ্মা রেল সেতুর উড়াল অংশ নারায়ণগঞ্জের আলীগঞ্জের ওপর দিয়ে গেছে। এর ৭৬ থেকে ৯০ নম্বর পিলার পাগলার আলীগঞ্জে পড়েছে। গত ১৩ জুন ৮৬ থে...